চিকিত্সায় কাজে লাগবে কৃত্রিম `জেলিফিশ' (ভিডিও)
যুক্তরাষ্ট্রের গবেষকেরা বায়ো-ইঞ্জিনিয়ারিং পদ্ধতিতে কৃত্রিম জেলিফিশ তৈরি করেছেন। সিলিকন ও ইঁদুরের হূদপেশি থেকে কোষ নিয়ে তৈরি এ জেলিফিশ তৈরিতে ব্যবহূত পদ্ধতিটি মানুষের হূদরোগ চিকিত্সায় কাজে লাগবে বলেই গবেষকেরা আশাবাদী। এক খবরে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ও ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির গবেষকেদের তৈরি `মেডুসয়িড' নামের এ জেলিফিশটি সঁাতার কাটতে পারে।নেচার বায়োটেকনোলজিতে প্রকাশিত এক গবেষণাপত্রে গবেষকেরা জানিয়েছেন, হূদরোগীদের ক্ষেত্রে নতুন কোষ তৈরির প্রাথমিক সাফল্য হিসেবে রোবট সদৃশ এ জেলিফিশ তৈরি সম্ভব হয়েছে। এ পদ্ধতিটি কোষ তৈরির কাজে লাগিয়ে মানুষের ক্ষেত্রেও তা কাজে লাগানো সম্ভব হবে, যা পেসমেকারের মতো যনে্ত্রর বিকল্প হিসেবে ব্যবহূত হবে। গবেষকেরা জানিয়েছেন, এ পদ্ধতিটি নিয়ে আরও গবেষণা চালাবেন তঁারা। পদ্ধতিটি সফল হলে তা মানুষের হূত্পিণ্ডে পেসমেকার তৈরির ক্ষেত্রে অভূতপূর্ব সাফল্য আনবে। এর ফলে ভবিষ্যতে মানুষের হূত্পিণ্ডে ব্যাটারিবিহীন পেসমেকার বসানো সম্ভব হবে।